১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, নেতৃত্বে ছিলেন এড,রাকিবুর রহমান সাগর

  • আপডেট: ১১:৫৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / ১৮০০০

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে দোয়া, পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে ওষুধ ছিটানোর কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সিদ্ধিরগঞ্জে অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগরের নেতৃত্বে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়। পাশাপাশি বিএনপির বর্তমান নেতৃত্বের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন যুবদলের নেতাকর্মীরা।

কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের ডিএনডি খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে ডেঙ্গু মশার বিস্তার রোধে ওষুধ ছিটানো হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নারায়ণগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, নেতৃত্বে ছিলেন এড,রাকিবুর রহমান সাগর

আপডেট: ১১:৫৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬