শি রো না ম
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৫ জন গ্রেপ্তার
- আপডেট: ১১:০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / ১৮০১১
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে সামারি ট্রায়ালে অভিযুক্ত ৬ জন, সন্ত্রাসবিরোধী মামলায় ২ জন, মাদক মামলায় ৩ জন, চাঁদাবাজি মামলায় ২ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ১ জন এবং সিআর ওয়ারেন্টভুক্ত ১ জন রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
মাদক ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।














