সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসীদের হামলার শিকার সাংবাদিক পরিবার
- আপডেট: ০১:৫০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / ১৮০০১
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দৈনিক এদিন পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক জাকির হোসেন ও তাঁর পরিবারের সদস্যদের ওপর মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের হামলা করার অভিযোগ উঠেছে। এসময় তাঁদের ওপর হামলা চালিয়ে স্বর্ণালংকার লুট করে নেওয়া অভিযোগ রয়েছে।
গত শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ডের আটি হাউজিং ফকিরবাড়ী এলাকায় মাদক ব্যাবসায়ী ও সন্ত্রাসীরা এই অর্তকিত হামলা চালায়।
এই ঘটনায় সাংবাদিক জাকির হোসেনের ছোট ভাই তাওহিদুল ইসলাম বাদী হয়ে চাঁরজনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত ও হামলাকারীরা হলো, নাসিক ৪নং ওয়ার্ডের আটি হাউজিং ফকির বাড়ী এলাকায় মৃত আলাউদ্দিনের দুই ছেলে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী সাদ্দাম (৩৫), সানোয়ার (২২), একই এলাকার মো. নুরুল হক বুদ্দার ছেলে ইউসুফ এবং মৃতঃ আজিজুলের ছেলে আরিফুল (৩০)সহ অজ্ঞাতনামা ৫/৬ জনের একটি সন্ত্রাসী বাহিনী এই অর্তকিত হামলা চালায়।
অভিযোগ সুত্রে জানাযায়, শনিবার রাতে আমার চাচার একটি পারিবারিক বিরোধ স্থানীয়ভাবে সমাধান করিয়া আমার বড় ভাই সাংবাদিক জাকির হোসেন ও তার স্ত্রী সুরাইয়া জাহান একসাথে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১০ টার দিকে সিদ্ধিরগঞ্জ নাসিক ৪নং ওয়ার্ড হাউজিং ফকির বাড়ী এলাকায় রাস্তার উপর পৌছানো মাত্র কোন কারন ছাড়াই বিবাদী স্থানীয় মাদক ব্যাবসায়ী ও সন্ত্রাসী একটি বাহিনী অর্তকিত হামলা চালায়। বিবাদীরা পূর্ব বিরোধের জের ধরে বেআইনী জনতা বদ্ধে আমাদের পথরোধ করত কোন অজুহাত ছাড়াই আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। তখন আমরা বিবাদীদের গালিগালাজ করিতে নিষেধ করিলে, বিবাদীদের সহিত আমাদের তর্কবিতর্ক হয়। পরে একপর্যায়ে বিবাদীরা ক্ষিপ্ত হইয়া আমাদের এলোপাথারীভাবে মারধর করে শরীরের বিভিন্নস্থানে নিলাফুলা জখম করে। এরপরে বিবাদীরা আমার ভাবীর গলায় থাকা দেড় ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, যাহার মূল্য অনুমান- ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা ও ৫ আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল, যাহার অনুমান মূল্য ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা কৌশলে ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে আমাদের ডাক চিৎকারে আশেপাশে লোকজন আগাইয়া আসিলে, বিবাদীরা আমাদেরকে প্রাণনাশের হুমকি প্রদান দেয়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় আমরা সকলেই ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, খানপুর, নারায়ণগঞ্জে ভর্তি হইয়া চিকিৎসা গ্রহণ করি। বিবাদীদের হুমকি’র কারণে আমিসহ পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় আছি।
এলাকাবাসী জানায়, সিদ্ধিরগঞ্জ হাউজিং ফকিরবাড়ী এলাকায় উক্ত মাদক ব্যাবসায়ী ও সন্ত্রাসীদের কারনে এলাকার সাধারন মানুষ আমরা দীর্ঘদিন যাবৎ আমরা জিম্মি হয়ে আছি তাদের বিরুদ্ধে কোন প্রতিবাদ করার সাহস পাইনা তাদের বিরুদ্ধে কোন প্রতিবাদ করলেই আমাদের উপর হামলা চালায় । তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়ার জন্য আমরা পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানাই ।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইমদাদুল হক বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।














