০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ভাণ্ডারিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • আপডেট: ০৮:০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ১৮০০১

ভাণ্ডারিয়া প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকাসহ সারাদেশে আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডব ও নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবিতে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) আসরের নামাজের পর ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ড মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ভাণ্ডারিয়া বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রিজার্বপুকুরপাড় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল বাশার, পৌরসভা সেক্রেটারি আনোয়ার হোসেন, উপজেলা যুব জামাতে সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ সহ অন্যান্যরা।

সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ভাণ্ডারিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আপডেট: ০৮:০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬