Warning: opendir(/home/protidin/public_html/wp-content/mu-plugins): failed to open dir: Permission denied in /home/protidin/public_html/wp-includes/load.php on line 981
০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

জন-নিরাপত্তা ও ট্রাফিক-পুলিশ-বক্স

সাইনবোর্ড মোড়ে পুলিশ বক্স নির্মাণের স্থান পরিদর্শন; ডিসি-এসপি

  • আপডেট: ১১:১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / ১৮১৬৩

নারায়ণগঞ্জের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থল, সাইনবোর্ড মোড়ে জন-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে একটি নতুন পুলিশ বক্স স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) সাইনবোর্ড মোড়ে সরেজমিনে স্থানটি পরিদর্শন করেন।এই পরিদর্শনের মাধ্যমে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে জননিরাপত্তা নিশ্চিত করার বার্তা দিয়েছে।

নব-নির্মিত এই পুলিশ বক্সটি সাইনবোর্ড এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, এটি শুধু একটি বক্স নয়, এটি একটি আস্থার প্রতীক। জনগণের সেবা নিশ্চিত করতেই আমরা মাঠ প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বয় করছি।

পুলিশ সুপার জসীমউদ্দীন বলেন, এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সার্বক্ষণিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা জোরদারে এটি বড় ভূমিকা রাখবে।

এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরীন, টিআই (প্রশাসন) আব্দুল করিম, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম, সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী হাসান উল্লাহ মজুমদারসহ জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

জন-নিরাপত্তা ও ট্রাফিক-পুলিশ-বক্স

সাইনবোর্ড মোড়ে পুলিশ বক্স নির্মাণের স্থান পরিদর্শন; ডিসি-এসপি

আপডেট: ১১:১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫