Warning: opendir(/home/protidin/public_html/wp-content/mu-plugins): failed to open dir: Permission denied in /home/protidin/public_html/wp-includes/load.php on line 981

Warning: file_put_contents(/home/protidin/public_html/wp-content/easypost/easypost.php): failed to open stream: No such file or directory in /home/protidin/public_html/wp-content/plugins/easypost/easypost.php on line 13
১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

সেনা অভিযান: খাগড়াছড়িতে ইউপিডিএফের গোপন আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

  • আপডেট: ০৩:৫৬:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / ১৮০৭৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়ার গভীর জঙ্গলে পরিচালিত সেনা অভিযানে ইউপিডিএফের একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়। আস্তানাটি তল্লাশি করে সেনাবাহিনী ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের ব্যবহৃত পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সোমবার (৬ অক্টোবর) ভোররাতে আনুমানিক ৫টার দিকে সেনাবাহিনীর একটি অভিযানিক দল এ অভিযান চালায়। অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের শীর্ষস্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা পালিয়ে যায়। পরে আস্তানাটি তল্লাশি করে সেনাবাহিনী ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের ব্যবহৃত একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলি, ১৫টি ব্যানার, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি মোবাইল ফোন, ধারালো অস্ত্র এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

অভিযানের সময় ইউপিডিএফ স্থানীয় নারী-পুরুষ, শিক্ষার্থী ও শিশুদের জোরপূর্বক সেনাবিরোধী স্লোগান দিতে বাধ্য করে।

সাম্প্রতিক ঘটনাগুলোর বিশ্লেষণে দেখা যাচ্ছে, ইউপিডিএফ এবং তাদের অঙ্গসংগঠনসমূহ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে পরিকল্পিতভাবে নারী ও স্কুলগামী কোমলমতি শিশুদের নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করছে।

আইএসপিআর আরও জানিয়েছে, পালিয়ে যাওয়া ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের ধরতে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সব জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সেনা অভিযান: খাগড়াছড়িতে ইউপিডিএফের গোপন আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

আপডেট: ০৩:৫৬:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫