০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

নরসিংদীতে টিআরসি নিয়োগ পরীক্ষা ঘিরে ব্রিফিং প্যারেড, স্বচ্ছতা নিশ্চিত করতে পুলিশের কঠোর নির্দেশনা

  • আপডেট: ০৯:৪৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৪

আবু নাঈম রিপন : নরসিংদীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ উপলক্ষে মাঠপর্যায়ের কার্যক্রম সুষ্ঠু, সুশৃঙ্খল, অবাধ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নিয়ে বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) নরসিংদী পুলিশ লাইন্সে আয়োজিত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন নরসিংদী জেলার পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা।
ব্রিফিংকালে পুলিশ সুপার বলেন, টিআরসি নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি কিংবা তদবিরের সুযোগ নেই। নিয়োগ কার্যক্রমের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
তিনি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
ব্রিফিং প্যারেডে নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নরসিংদীতে টিআরসি নিয়োগ পরীক্ষা ঘিরে ব্রিফিং প্যারেড, স্বচ্ছতা নিশ্চিত করতে পুলিশের কঠোর নির্দেশনা

আপডেট: ০৯:৪৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬