০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মিরসরাইয়ে কৃষক দলের শতাধিক নেতাকর্মীর হাতে কৃষি উপকরণ তুলে দিলেন নেতারা

  • আপডেট: ০৩:৪৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ১৮০১৮

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে শতাধিক নেতাকর্মীর মাঝে কৃষিকাজে ব্যবহারের উপকরণ হিসেবে গামছা ও কাছি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ওচমানপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের শতাধিক নেতাকর্মীর হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওচমানপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মামুন। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক রায়হান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি ইব্রাহিম।

এতে উপস্থিত ছিলেন ওচমানপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফরিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা চৌধুরীসহ কৃষক দলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

সভাপতির বক্তব্যে মামুন বলেন, কৃষক দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। কৃষকদের পাশে দাঁড়ানো এবং তাঁদের কৃষিকাজে উৎসাহিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে কৃষকদের কল্যাণে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাধারণ সম্পাদক রায়হান বলেন, কৃষক দলের মূল লক্ষ্য কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, তাঁদের স্বার্থ সংরক্ষণ এবং কৃষিবান্ধব কার্যক্রমে সহযোগিতা করা। তৃণমূল পর্যায়ের কৃষক ও নেতাকর্মীদের পাশে থেকে তাঁদের প্রয়োজন ও সমস্যা চিহ্নিত করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ইউনিয়ন কৃষক দল ভবিষ্যতেও কাজ করে যাবে।

অনুষ্ঠান শেষে ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের শতাধিক নেতাকর্মীর হাতে গামছা ও কাছি তুলে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মিরসরাইয়ে কৃষক দলের শতাধিক নেতাকর্মীর হাতে কৃষি উপকরণ তুলে দিলেন নেতারা

আপডেট: ০৩:৪৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬