০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাস চালক রনি হত্যা: প্রধান আসামি কারাগারে

  • আপডেট: ০৫:৪৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / ১৮০১১

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্বশত্রুতার জেরে মাইক্রোবাস চালক মো. রনি (৪১) হত্যার ঘটনায় প্রধান আসামি আল-আমিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়।

এর আগে রবিবার রাতে নিহতের স্ত্রী আফসানা আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে আল-আমিনের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় এক যুবককে কাঠের স্টাম্প দিয়ে মারধর করতে দেখেন রনি ও তাঁর স্ত্রী। তাঁরা দাঁড়িয়ে বিষয়টি দেখার কারণে আল-আমিন তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের চেষ্টা করেন। পরবর্তীতে প্রাণনাশের হুমকি দিয়ে তাঁদের তাড়িয়ে দেওয়া হয়। এই তুচ্ছ ঘটনার জেরেই আল-আমিনের সঙ্গে রনির পূর্ববিরোধ সৃষ্টি হয়।

​মামলার বিবরণ অনুযায়ী, গত ১৫ নভেম্বর সকাল সাড়ে ৫টার দিকে রনি বাসা থেকে বের হয়ে চিটাগাং রোডের রেন্ট-এ-কার স্ট্যান্ডে যাচ্ছিলেন। পথিমধ্যে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি তেরা মার্কেট জুয়েল রোড এলাকার নিমাইয়ের বাড়ির সামনে পাকা সড়কে পৌঁছালে পূর্বশত্রুতার জেরে আল-আমিন ও অজ্ঞাতনামা আরও ৩-৪ জন তাঁর ওপর হামলা চালান। এ সময় আল-আমিনের হাতে থাকা ধারালো ছুরির উপর্যুপরি আঘাতে রনির মুখ, মাথা, পেট ও পিঠ জখম হয় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

​খবর পেয়ে নিহতের স্ত্রী ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাঁর রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।

সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ এমদাদুল হক আগামীর সময়কে জানালেন , তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই আল-আমিন এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছেন। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা নম্বর ২৮ রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আজ সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাস চালক রনি হত্যা: প্রধান আসামি কারাগারে

আপডেট: ০৫:৪৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬