০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

চৌগাছা ইউএনওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কৃষকদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদ শফিকুল ইসলাম

  • আপডেট: ০১:২২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / ১৮০১১

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা ও পৌর কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে, স্থানীয় এলাকার সার্বিক উন্নয়ন, কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে ইতিবাচক আলোচনা হয়।

এ সময় শফিকুল ইসলাম শফিক বলেন, “চৌগাছার সার্বিক উন্নয়ন, কৃষকদের কল্যাণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে প্রশাসনের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সব সময় জনস্বার্থে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রাখতে চাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাৎ আমাদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ক্ষেত্রকে আরও সুদৃঢ় করবে বলে আশা করি।”

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও জনকল্যাণে দল-মত নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সব সময় দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালন করতে আগ্রহী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

চৌগাছা ইউএনওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কৃষকদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদ শফিকুল ইসলাম

আপডেট: ০১:২২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬