সিদ্ধিরগঞ্জে জমকালো আয়োজনে ‘স্বাদের সাম্রাজ্য’ ক্যাফে এন্ড রেস্টুরেন্টের উদ্বোধন
- আপডেট: ০৯:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ১৮০০৯
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘স্বাদের সাম্রাজ্য’ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট। ‘এক ছাদের নিচে সকল স্বাদ’-এই স্লোগানকে সামনে রেখে নতুন এ রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ পুলস্থ মোজাফফর টাওয়ারে ফিতা কেটে এবং মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ‘স্বাদের সাম্রাজ্য’ ক্যাফে এন্ড রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মুহাম্মদ মাইন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমজী ইপিজেডের বেপজার নির্বাহী পরিচালক মুহাম্মদ এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমজী ইপিজেডের অতিরিক্ত নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম, মুহাম্মদ কামরুজ্জামান ও মোসা. তাহমিনা আক্তার, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম হীরা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিএম সাদরিল। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাদের সাম্রাজ্য’ ক্যাফে এন্ড রেস্টুরেন্টের, ইব্রাহিম হাসান রাসেল, ওমর ফারুক মুন্সি, মো: জাফর ও মাহফুজুর রহমান জনিসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা নতুন এ প্রতিষ্ঠানের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পরে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি, সমৃদ্ধি ও সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সংশ্লিষ্টরা জানান, ‘স্বাদের সাম্রাজ্য’ ক্যাফে এন্ড রেস্টুরেন্টে এরাবিয়ান খ্যাবসা, ফাস্টফুড, বার্গার, জুস বার, ফ্রাইড চিকেন, বিভিন্ন ধরনের স্যুপ ও রিফ্রেশিং ড্রিংকসসহ নানা স্বাদের খাবার পাওয়া যায়।
নতুন এ রেস্টুরেন্টটির যাত্রা শুরুর মধ্য দিয়ে সিদ্ধিরগঞ্জবাসীর জন্য একই ছাদের নিচে বিভিন্ন ধরনের খাবার উপভোগের আরও একটি নতুন সুযোগ তৈরি হলো।















