সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেলে পুলিশ ও এলাকাবাসীর হানা, পৃথক অভিযানে নারী-পুরুষসহ গ্রেপ্তার-৩১
- আপডেট: ০৩:৩৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / ১৮০০৫
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অসামাজিক কার্যকলাপের অভিযোগে শীতালক্ষা আবাসিক হোটেলে ভাঙচুর চালিয়ে ১২ নারী ও ১৪ পুরুষকে পুলিশের সোপর্দ করে দিয়েছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী ।
এদিকে পুলিশের পৃথক অভিযানে সামারি ট্রায়াল, ওয়ারেন্ট ও চুরি মামলাসহ বিভিন্ন অভিযোগে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে পুলিশের অভিযানে মোট ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রবিবার (১ নভেম্বর) দুপুরে সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল এলাকায় হোটেল শীতলক্ষ্যা আবাসিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, হোটেলটিতে অবৈধভাবে দেহ ব্যবসা পরিচালিত হচ্ছিল। এ সময় খবর পেয়ে এলাকার স্থানীয় ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হোটেলটিতে হামালা ও ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আটক ১২ নারী ও ১৪ পুরুষকে পুলিশকে সোপর্দ করে দেয়। পরে হোটেলটিতে পুলিশ তালা বন্ধ করে দেয়। এসময় হোটেলটির ব্যবস্থাপক মিঠুসহ বেশ কয়েকজনকে মারধরের করার অভিযোগও পাওয়া গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, হোটেল থেকে আটক ১২ নারী ও ১৪ পুরুষসহ পুলিশের পৃথক অভিযানে মোট ৩১জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।









