০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বেনাপোলে বাগেরহাটের যুবলীগ নেতা আটক

  • আপডেট: ০৩:১৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৫

মনির হোসেন বেনাপোল প্রতিনিধ : ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের এক নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তাঁর বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

আটক হিমাংশু পাল বাগেরহাট জেলার হাড়িখালী গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, বুধবার দুপুরে ভারতে যাওয়ার সময় হিমাংশু পালকে আটক করা হয়। পরে সন্ধ্যায় তাঁকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, হিমাংশু পালের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। ওই থানার পক্ষ থেকে তাঁর পাসপোর্টের ওপর স্থগিতাদেশ দিয়ে (স্টপ লিস্ট) পাঠানো চিঠির ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বেনাপোলে বাগেরহাটের যুবলীগ নেতা আটক

আপডেট: ০৩:১৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬