০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাদের সঙ্গে হযরত আলীর সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

  • আপডেট: ০৮:৩৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ১৮০১১

নিজস্ব প্রতিনিধি : ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ডেমরা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী হযরত আলী।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে হাজী হযরত আলী বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।

এ সময় দলের সাংগঠনিক কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা ও মতবিনিময় হয়। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় করা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দের মধ্যে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। এ সময় পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও রাজনৈতিক সৌহার্দ্যের বিষয়টি উঠে আসে।

সাক্ষাৎ শেষে হাজী হযরত আলী বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাদের সঙ্গে হযরত আলীর সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

আপডেট: ০৮:৩৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬