০৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জ থানার নতুন ওসি আব্দুল বারিক

  • আপডেট: ০৪:১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০২৮

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মহম্মদ আব্দুল বারিক (পিপিএম)। সোমবার (৮ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণ করে নবাগত ওসি থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেন। তিনি সবাইকে পেশাগত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের নির্দেশনা দেন।

এর আগে তিনি গাজীপুর জেলার শ্রীপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে দায়িত্ব পালনকালে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর ওসি আব্দুল বারিক বলেন, সিদ্ধিরগঞ্জ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নির্মূল, মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ থানার নতুন ওসি আব্দুল বারিক

আপডেট: ০৪:১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫