শি রো না ম
সিদ্ধিরগঞ্জে জুয়া আইনে ৭ জন গ্রেফতার
- আপডেট: ০৩:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / ১৮০০৭
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে জুয়া আইনে ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানাধীন ৩ নং ওয়ার্ড এর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ শাহ জাহান (৫৫), মোঃ আজাদ (৩৫), মোঃ জুবাইদুল ইসলাম জাদু (৪০), মোঃ রহমতুল্লাহ (৪৫), মোঃ শরীফ (৫০), মোঃ কামাল (৪১) ও হাফেজ আহম্মেদ (৫৬)
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকে জানায়,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



















