০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

  • আপডেট: ০২:০৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ১৮০১১

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ​নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​নিহত পুলিশ সদস্যের নাম আনোয়ার হোসেন (৩২) তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। এ সময় তাঁর সঙ্গে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার ঘটনাস্থল থেকে কোনোমতে সরে গিয়ে প্রাণে রক্ষা পান। তবে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

​জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একজন এএসআই ও একজন কনস্টেবল সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে ওই এলাকায় গেলে দুর্বৃত্তরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান।
রাত সাড়ে এগারোটার দিকে এ পুলিশ কর্মকর্তা জানান, তারা ঘটনাস্থলে আছেন। হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

​তিনি আরও বলেন, হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে। এর আগেও আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান চালিয়ে মাদক উদ্ধারসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এই হামলার পেছনে স্থানীয় মাদক ব্যবসায়ীদের কোনো চক্র জড়িত কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

​উল্লেখ্য, এলাকাটিতে পুলিশের ওপর হামলার ঘটনা এবারই প্রথম নয়। চলতি বছরের মে মাসেও এই হাশেমবাগ এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে লুটপাটের ঘটনায় তদন্তে গিয়ে পাঁচজনকে আটক করেছিল ফতুল্লা মডেল থানা পুলিশ। সে সময়ও অভিযুক্তদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে আটককৃতদের ছিনিয়ে নিয়েছিল। ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ছিল বলে তখন জানিয়েছিল পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

আপডেট: ০২:০৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬