০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বাংলাদেশি পরিচয়ে পাসপোর্টের চেষ্টা, জাল নিবন্ধনে নারী রোহিঙ্গাসহ আটক ৪

  • আপডেট: ০৬:৪৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৯

পলাশ পাল, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় জাল জন্মনিবন্ধন সনদ তৈরি করে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট নেওয়ার চেষ্টার অভিযোগে দুই রোহিঙ্গা নাগরিকসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নেত্রকোনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করতে গেলে এক তরুণীর পরিচয় ও কাগজপত্রে অসংগতি ধরা পড়ে। পরে তদন্তের প্রাথমিক পর্যায়ে চারজনকে আটক করা হয়।

আটকরা হলেন, রোহিঙ্গা নাগরিক কাউসার বিবি ওরফে শাহারা খাতুন (১৯) রশিদউল্লাহ ওরফে বদিউল আলম (৪০) পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়নের পাটলি গ্রামের আব্দুল জলিল (৪২) ইলাশপুর গ্রামের মো. আজিজুল (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, জাল কাগজপত্রের মাধ্যমে জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করে স্থানীয় ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করার চেষ্টা করা হয়। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের কয়েকজন উদ্যোক্তা ও দালালচক্রের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

পাসপোর্ট অফিসে আবেদন জমা দেওয়ার পর পরিচয় ও নথিপত্রে অসংগতি দেখে কর্মকর্তারা বিষয়টি সংশ্লিষ্টদের জানান। পরে উপজেলা প্রশাসনের মাধ্যমে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, দুই বিদেশি নাগরিক ও দুই স্থানীয় বাসিন্দাকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। জাল জন্মনিবন্ধন তৈরির সঙ্গে কারা জড়িত এবং কীভাবে স্থানীয় ঠিকানা ব্যবহার করে সনদ সংগ্রহ করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বাংলাদেশি পরিচয়ে পাসপোর্টের চেষ্টা, জাল নিবন্ধনে নারী রোহিঙ্গাসহ আটক ৪

আপডেট: ০৬:৪৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬