Warning: opendir(/home/protidin/public_html/wp-content/mu-plugins): failed to open dir: Permission denied in /home/protidin/public_html/wp-includes/load.php on line 981
০৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ৭ নেতাকর্মী গ্রেফতার

  • আপডেট: ০৫:০০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮০৯৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উত্তর হামছাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি সলিম পাটোয়ারী (৪০),ঢাকা তুরাগ থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. আবু সাইদ (৪২),জাতীয় শ্রমিকলীগের কমলাপুর শাখার সদস্য সচিব মাসুদ পারভেজ (৪৭),রাজধানীর বংশাল থানা যুবলীগের সাধারণ সম্পাদক মো.মাহবুব আলম (৪৮), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক খাজা টিপু ফরহাদ ওরফে মোল্লা (৩০),ঢাকা মহানগর উত্তরের ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো.কামাল হোসেন মৃধা (৩৭) ও রাজশাহী জেলা ছাত্রলীগের সদস্য মো.সাগর হাসান (৩২)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান,সোমবার রাত ১১টার দিকে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ কর্তৃক পল্টন থানার আরামবাগ এলাকায় অভিযান পরিচালনা করে সলিম পাটোয়ারীকে গ্রেফতার করা হয়। একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের একটি টিম তুরাগ থানাধীন ভাটুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে আবু সাইদকে গ্রেফতার করা হয়। অপরদিকে দুপুর ২টয়ার দিকে গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি টিম মতিঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাসুদ পারভেজকে গ্রেফতার করে। ডিবি ওয়ারী বিভাগের অন্য একটি টিম রাত ৮টার দিকে বংশাল থানাধীন নয়াবাজার মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাহবুব আলমকে গ্রেফতার করে।

অন্যদিকে রাত ৮টার দিকে মিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে খাজা টিপু ফরহাদকে গ্রেফতার করে গোয়েন্দা মিরপুর বিভাগ। পরে রাত ৯টার দিকে দারুস সালাম থানা এলাকা থেকে কামাল হোসেন মৃধাকে গ্রেফতার করে মিরপুর গোয়েন্দা বিভাগের মিরপুর জোনাল টিম।

এছাড়াই আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর তেজগাঁও গোয়েন্দা বিভাগের অন্য একটি টিম মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকা থেকে সাগর হাসানকে গ্রেফতার করে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ৭ নেতাকর্মী গ্রেফতার

আপডেট: ০৫:০০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫