Warning: opendir(/home/protidin/public_html/wp-content/mu-plugins): failed to open dir: Permission denied in /home/protidin/public_html/wp-includes/load.php on line 981
০৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

পুলিশের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা: রাজনৈতিক নেতাদের তেল দিয়েন না, রিজার্ভ রাখেন পরে কাজে লাগবে

  • আপডেট: ১২:৫৮:২১ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮১০৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ পুলিশকে কোনো রাজনৈতিক দলের নেতাদের তেলবাজী করতে নিষেধ করেছন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো.জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

রবিবার (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,রাজনৈতিক কোন দলের বিশেষ সুবিধা প্রদান, নিজেকে রাজনৈতিক কর্মী ভাববেন না। মনে রাখবেন পেশি শক্তি কখনও শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। আপনাদের সকল কাজ জনস্বার্থে এবং আইন দ্বাড়া পরিচালিত হয়। আপনাদের আমি বলছি আপনারা রাজনৈতিক দল থেকে দূরে থাকবেন। আমি বারবার আপনাদের বলছি, আপনারা এখন যদি তেল দেয়া শুরু করে দেন তাহলে আপনাদের তেল কিন্তু নির্বাচনের পর শেষ হয়ে যাবে।

তিনি বলেন,অতএব এখন যার কাছে যে তেলটা আছে রিজার্ভ করে রাখবেন।পরে কিন্তু তেলটা কাজে লাগাতে পারবেন। এজন্য আপনারা কোন দলের দিকে যাবেন না। আপনারা একেবারে জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটা পূরণ করার জন্য আপনারা চেষ্টা করবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পুলিশের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা: রাজনৈতিক নেতাদের তেল দিয়েন না, রিজার্ভ রাখেন পরে কাজে লাগবে

আপডেট: ১২:৫৮:২১ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫