০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা মতির ঘনিষ্ট সহযোগী দেলু ভূঁইয়া হয়ে গেছে বিএনপি নেতা

  • আপডেট: ০১:৪৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / ১৮০০১

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বিএনপি নেতা হতে নিজের ঢোল নিজে পিটাচ্ছেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা মতিউর রহমান মতির অন্যতম সহযোগী দেলু ভূঁইয়া। মামলা হামলার ঘানি টানতে টানতে নিঃস্ব হয়ে যাওয়া বিএনপি নেতাকর্মীরাও আজ কোনঠাসা দেলু ভূঁইয়ার কাছে। বিগত আওয়ামী লীগ সরকার আমলের ১৭ বছরে যার বিরুদ্ধে একটি মামলাও হয়নি সেই ড্রেজার সন্ত্রাসী দেলু ভূঁইয়া এখন বিএনপির বড় নেতা।

জানা গেছে, ড্রেজার ব্যবসা বন্ধের কারণে গত ১১ মার্চ রাতে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারন সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের বাড়ীতে কিশোরগ্যাং দিয়ে হামলা চালানোর শেল্টারদাতা দেলু ভুইয়া। এ ঘটনায় দেলু ভুইয়ার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়। পুলিশ একাধিকবার অভিযান চালিয়েও দেলু ভুইয়াকে গ্রেপ্তার করতে পারেনি। কৃষকদল নেতা ফয়সালের বাড়ীতে হামলা ও মামলার পর দেলু ভুঁইয়াকে গ্রেপ্তার করতে পুলিশ সক্রিয় হলেও পরে রহস্যজনক কারণে নিক্রিয় হয়ে পড়েন। ফলে আবার এলাকায় তৎপর হয়ে উঠেছে দেলু ভূঁইয়া। নিজেকে জাহির করছেন বিএনপি নেতা হিসেবে। তাই তাকে গ্রেপ্তারে দাবি উঠেছে।

অভিযোগ উঠেছে, বৈষম্য বিরোধী অন্দোলনের ঘটনায় করা একাধিক হত্যা মামলায় কারাগারে থাকা সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহবায়ক মতির ঘনিষ্ট সহযোগী গোদনাইল বার্মাশীল ভুঁইয়াবাড়ী দেলু ভূঁইয়া। তিনি কিশোরগ্যাং বাহিনীর শেল্টারদাতা। তার বিরুদ্ধে ড্রেজার সন্ত্রাসসহ নানা অভিযোগ রয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের খোলস পাল্টে দেলু ভূঁইয়া বিএনপি নেতা সাজতে মরিয়া হয়ে উঠেছে। নিজেকে নব্বই দশকের প্রবীন বিএনপি নেতা সাজতে নিজের ঢোল নিজেই পেটাচ্ছে।

নামসর্বস্ব বিভিন্ন গনমাধ্যমে মনড়া গল্প-কাহিনী বলে নিজেকে বিএনপি নেতা হিসেবে প্রচারণা চালাচ্ছেন তিনি। ত্যাগী বিএনপি নেতাদের করছেন বিভ্রান্ত। বিএনপি নেতারা বলেন, গণঅভ্যুত্থানের আগে বিগত ৩৬ বছরে বিএনপির কনো দলীয় কর্মসূচিতে দেলু ভূঁইয়া অংশ নিয়েছেন এমন কোন প্রমাণ নেই। বিএনপি’র কোন আন্দোলন সংগ্রামের তিনি অংশ নিয়েছেন এমন ছবি দেখাতে পারবে না। বিএনপি’র কোন কমিটিতে ছিলো কিনা তারও কোন প্রমাণ নেই। অথচ তিনি এখন বিএনপির বড় নেতা বনে যাওয়ার মিশনে নেমেছেন।

স্থানীয় বিএনপি নেতারা ক্ষোভের সাথে জানান, যুবলীগ নেতা মতির সেকেন্ড ইন কমান্ড হয়ে বিগত জাতীয় নির্বাচনে নৌকা মার্কা ও সিটি নির্বাচনে মতির ঠেলাগাড়ী মার্কার নির্বাচন করেছেন দেলু ভুইয়া। বিএনপি’র বিরুদ্ধে অবস্থান নিয়ে যিনি আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করেছেন তিনি আবার বিএনপি নেতা হয় কি করে। আওয়ামী লীগ আমলে ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইফতেখার আলম খোকন ও বার্মাশীল এলাকার শীর্ষ জ্বালানি তেল চোরাকারবারী আনোয়ার হোসেন মেহেদীর সেল্টারে গোদনাইল এলাকায় বীরদর্পে ড্রেজার ব্যবসা চালিয়েছেন দেলু ভূঁইয়া।

দেশের পটপরিবর্তনের পর ভোলপাল্টে তিনি বিএনপি সেজে ড্রেজার ব্যবসা অব্যাহত রাখেন। তাই দেলু ভূঁইয়ার মত সুযোগ সন্ধানী সুবিধাবাদী লোকেরা যেন বিএনপি সেজে কোন অপকর্ম করতে না পারে এমন দাবি জানান তৃণমূল নেতাকর্মীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা মতির ঘনিষ্ট সহযোগী দেলু ভূঁইয়া হয়ে গেছে বিএনপি নেতা

আপডেট: ০১:৪৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬