Warning: opendir(/home/protidin/public_html/wp-content/mu-plugins): failed to open dir: Permission denied in /home/protidin/public_html/wp-includes/load.php on line 981
০৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

রাজধানীতে ঝটিকা মিছিল: নাশকতার পরিকল্পনা ও অর্থায়নকারী সাবেক সংসদ সদস্যসহ গ্রেফতার ৮

  • আপডেট: ০৪:৩৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮১১৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীতে ঝটিকা মিছিলসহ নাশকতার পরিকল্পনাকারী ও অর্থায়নকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলসহ এর অঙ্গসংগঠনের আরও আট নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৫সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো-নীলফামারী-৩ আসনের সাবেক সাংসদ সাদ্দাম হোসেন পাভেল (৫০),পটুয়াখালী জেলার বাউফল উপজেলা শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. তানজিল হোসেন অভি (২৯),পটুয়াখালী জেলার বাউফল থানাধীন সূর্যমনি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান হাওলাদার (৪৩) পটুয়াখালী জেলার ছাত্রলীগের বাউফল উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমানে বঙ্গবন্ধু কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ.কে.এম খোরশেদ আলম (৬৫),বংশাল থানা ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের নাশকতা পরিকল্পনাকারী মোঃ দেলোয়ার হোসেন বাবলু (৬১),উত্তরা পূর্ব ১ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন ভুইয়া (২৯),আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো.কায়কোবাদ ওসমানী (৫৩),মুন্সিগঞ্জ লৌহজং থানার খিতিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন (৬০)।

ডিবির বরাতে তালেবুর রহমান বলেন,গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম সবুজবাগ থানাধীন মানিকদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মো.তানজিল হোসেন অভিকে গ্রেফতার করে। সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে রাজধানীর সবুজবাগ থানাধীন মানিকদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মো.আনিসুর রহমান হাওলাদারকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম। রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটের দিকে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম পান্থপথ এলাকায় অভিযান পরিচালনা করে এ.কে.এম খোরশেদ আলমকে গ্রেফতার করে। সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটের দিকে রাজধানীর কোতোয়ালি থানাধীন নয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মো.দেলোয়ার হোসেন বাবলুকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের একটি টিম। দুপুর আনুমানিক টার দিকপ ডিবি-গুলশান বিভাগের একটি টিম কোতোয়ালি থানাধীন পুলিশ ক্লাবের সামনে এলাকায় অভিযান পরিচালনা করে আল মামুন ভুইয়াকে গ্রেফতার করে।

এছাড়াও রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে রাজধানীর রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মো.কায়কোবাদ ওসমানীকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। অন্যদিকে একই দিন রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম রমনা থানাধীন কাকরাইল এলাকায় অভিযান পরিচালনা করে মো.আনোয়ার হোসেনকে গ্রেফতার করে।

তিনি বলেন,গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রাজধানীতে ঝটিকা মিছিল: নাশকতার পরিকল্পনা ও অর্থায়নকারী সাবেক সংসদ সদস্যসহ গ্রেফতার ৮

আপডেট: ০৪:৩৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫