০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বিজিবি মহাপরিচালকের আকস্মিক সফর

  • আপডেট: ০৮:০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৭

মস্তমিয়া,বিশেষপ্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা আকস্মিক পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

রবিবার বিকেলে হেলিকপ্টারযোগে ফেনী থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার হীরাপুরস্থ হেলিপ্যাডে অবতরণ করেন তিনি। পরে গাড়িযোগে আখাউড়া স্থলবন্দর সংলগ্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক।

সীমান্ত পরিদর্শন শেষে তিনি সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীনস্থ আখাউড়া বিওপিতে উপস্থিত হন। সেখানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সীমান্তের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে মতবিনিময় করেন।

এ সময় সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রাকিবুল হাসান, ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে কোনো ব্যক্তি যাতে বাংলাদেশে প্রবেশ কিংবা বাংলাদেশ থেকে ভারতে যেতে না পারে, সে লক্ষ্যে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, ডিসেম্বরকে সামনে রেখে সীমান্তের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ এবং নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার জন্য এ সফর করছেন তিনি।

এ সময় সীমান্ত নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন বিজিবি মহাপরিচালক। তিনি বলেন, সীমান্ত এলাকায় কোনো ব্যক্তির সন্দেহজনক যাতায়াত কিংবা অবৈধ কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা দ্রুত বিজিবিকে জানাতে হবে। স্থানীয় জনগণের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশ ও অপরাধ প্রতিরোধ করা সম্ভব হবে।

মতবিনিময় শেষে বিকেল ৪টা ৩০ মিনিটে বিজিবি মহাপরিচালক হীরাপুরস্থ হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে আখাউড়া ত্যাগ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বিজিবি মহাপরিচালকের আকস্মিক সফর

আপডেট: ০৮:০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬