০১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সবার জন্য বাংলাদেশ সংগঠন – এর মতবিনিময় সভা, এবং জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা আহ্বায়ক হাসান বশরী ও সদস্য সচিব জাহিদুল ইসলাম

  • আপডেট: ০১:১৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৯

নিজস্ব প্রতিবেদক : আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে অরাজনৈতিক সংগঠন সবার জন্য বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হাসান বশরীকে আহ্বায়ক এবং মো. জাহিদুল ইসলামকে সদস্য সচিব করে সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় তাজমহল চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের নারায়ণগঞ্জ জেলা কো-অর্ডিনেটর মো: নিজাম উদ্দীনের সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য সচিব ক্যাপ্টেন এম এমদাদুল হক, প্রধান আলোচক হিসেবে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. মাহবুব আলম মাহফুজ।

সভার প্রধান আলোচকের বক্তব্যে ডা. মাহবুব আলম মাহফুজ বলেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী,ধর্ম, বর্ণ, কিংবা রাজনৈতিক মতাদর্শের মানুষের একক সম্পত্তি নয়। এ দেশ আমাদের সবার। এ দেশের প্রতিটি নাগরিকের সমান মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে। একজন মানুষ যে ধর্মেরই অনুসারী হোন, যে মতাদর্শেই বিশ্বাসী হোন কিংবা যে সংস্কৃতিই লালন করুন না কেন, তাঁর স্বাধীনভাবে বেঁচে থাকা, মতপ্রকাশ করা এবং নিজের বিশ্বাস ও সংস্কৃতি চর্চার অধিকার নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, ‘একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি হচ্ছে মানুষের মৌলিক অধিকার, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সহাবস্থান। কিন্তু দুঃখজনকভাবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিদ্বেষ, অসহিষ্ণুতা, উগ্রবাদ ও বিভাজনের প্রবণতা মানুষের মধ্যে দূরত্ব তৈরি করছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উগ্র আচরণ কিংবা ভিন্নমতের প্রতি যেন কারও বাক্‌স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার কেড়ে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠী, নারী-পুরুষ কিংবা রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ বৈষম্যের শিকার হবেন না। প্রত্যেক মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবেন, নিজের মত প্রকাশ করতে পারবেন এবং স্বাধীনভাবে সংগঠন ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন। সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার সনদে স্বীকৃত এসব অধিকার বাস্তবায়নে রাষ্ট্র ও সমাজের প্রত্যেক সচেতন নাগরিকের দায়িত্ব রয়েছে।’
ডা. মাহবুব আলম মাহফুজ বলেন, ‘সবার জন্য বাংলাদেশ কোনো বিভাজনের রাজনীতি নয়; বরং ঐক্য, সম্প্রীতি, মানবিকতা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার একটি সামাজিক উদ্যোগ। আমরা কাউকে প্রতিপক্ষ মনে করে নয়, বরং সবাইকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে তরুণ সমাজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক, শিক্ষক, পেশাজীবীসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের অধিকার রক্ষা, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ আন্দোলন হবে মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা ও সহমর্মিতা প্রতিষ্ঠার আন্দোলন।’
তিনি সংগঠনের কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দিতে উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন।

সংগঠনের সদস্য আবু রায়হানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ জনদলের চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান জয় চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ সম্পাদক আলহাজ আব্দুল্লাহ আল মামুন, সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রহমান, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে কর্মরত আবু বক্কর সিদ্দিক, ইনস্যুরেন্স ফোরামের ওমর ফারুক, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের স্টিয়ারিং কমিটির সদস্য রঘু অভিজিৎ রায়, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল করিম মুন্সি এবং সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সদস্য আফাজ উদ্দিন ফকির, শামসুল আলম চিশতি ও আয়শা সিদ্দিকী।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বাউল সমিতির সভাপতি দেওয়ান রাসেল, দেওয়ান আব্দুল হক, গাজী টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নান, মোহনা টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি আজমির হোসেন, সমাজসেবক মো. বিদ্যুৎ, আরমান, চ্যানেল এস-এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সাদ্দাম হোসেন মুন্না, বাংলাদেশ জনদলের ভাইস চেয়ারম্যান মো: সামসুল ইসলাম, সাংবাদিক ও কলামিস্ট এ কে আজাদ, সাংবাদিক আরমান, ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট সোহেল হায়াত, সমাজসেবক সৈকত, সবুর উদ্দিন বয়াতি, মওলানা আলাউদ্দিন নূরী, চিশতি হানিফ উদ্দিন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা মো. মজিবুর রহমান হাওলাদার, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের বাড্ডা থানা কমিটির সদস্য মো. আক্তার হোসেন (বাবু), পূজা উদ্‌যাপন কমিটির শ্রী সুবল সাহা ও শ্রী শিপলু, সমাজসেবক মো. ইবনে খলিদ রাজু, গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম খলিল, মাইজভান্ডারী সংগঠনের সদস্য আবু বক্কর সিদ্দিক, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ জজ কোর্টের অ্যাডভোকেট জাহেদুল ইসলাম সৌরভ, পপুলার হাসপাতালের এমডি মায়া বেগম এবং মাইজভান্ডারী আমানউল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতা প্রতিষ্ঠায় পারস্পরিক শ্রদ্ধাবোধের বিকল্প নেই। ধর্ম-বর্ণ ও মতাদর্শের ভিন্নতা থাকলেও সবাইকে নিয়ে একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে। সামাজিক সচেতনতা সৃষ্টি এবং উগ্রবাদ ও বিদ্বেষের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানের মাধ্যমে শান্তিপূর্ণ রাষ্ট্র বিনির্মাণে ‘সবার জন্য বাংলাদেশ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সবার জন্য বাংলাদেশ সংগঠন – এর মতবিনিময় সভা, এবং জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা আহ্বায়ক হাসান বশরী ও সদস্য সচিব জাহিদুল ইসলাম

আপডেট: ০১:১৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬