০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

শিবপুরে ইউএনও ফারজানা ইয়াছমিনের মানবিক উদ্যোগ, দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত

  • আপডেট: ১২:৩২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / ১৮০১১

আবু নাঈম রিপন, নরসিংদী থেকে: নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াছমিন তাঁর কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও মানবিক আচরণের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠান ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদ্‌যাপনের পাশাপাশি সেবাপ্রার্থীদের প্রতি তাঁর আন্তরিকতা ও সহমর্মিতাও প্রশংসিত হচ্ছে।
সম্প্রতি তাঁর কার্যালয়ে ঘটে যাওয়া একটি মানবিক ঘটনা সামাজিকভাবে গভীর তাৎপর্য বহন করছে। ঘটনাটি শুধু একজন সরকারি কর্মকর্তার দায়িত্ব পালনের চিত্র নয়, বরং রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে মানবিক মূল্যবোধের এক অনন্য সমন্বয়ের দৃষ্টান্ত।
ঘটনার কেন্দ্রে রয়েছেন প্রায় শতবর্ষী এক বৃদ্ধা নারী। তাঁর বাড়ি শিবপুর উপজেলার কারারচর এলাকায়। শারীরিক অবস্থা অত্যন্ত শোচনীয়। ক্ষুধা ও অপুষ্টিতে জীর্ণ শরীর, অবিরাম কাশি এবং অসুস্থতার ছাপ তাঁর চেহারায় স্পষ্ট। আচরণেও রয়েছে কিছুটা মানসিক অসংগতি। এমন অসহায় অবস্থায় প্রায়ই তিনি ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে।
অন্য সেবাপ্রার্থীদের মতো ওই বৃদ্ধাকেও নিজের কার্যালয়ে বসার ব্যবস্থা করে দেন ইউএনও ফারজানা ইয়াছমিন। শুধু তাই নয়, তাঁকে নিজের ঠিক পাশের চেয়ারে বসিয়ে খোঁজখবর নেন। সেখানে ছিল না পদমর্যাদার দূরত্ব কিংবা আনুষ্ঠানিকতার কোনো দেয়াল; ছিল একজন মানুষের প্রতি আরেকজন মানুষের আন্তরিক মমত্ববোধ।
বৃদ্ধার প্রতি মমতা দেখিয়ে ফারজানা ইয়াছমিন তাঁকে খেজুর, আমলকি, বিস্কুট ও চা খেতে দেন। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। পুরো সময়জুড়ে তাঁর আচরণে ছিল না কোনো বিরক্তি কিংবা অবহেলার ছাপ।
এরপর বৃদ্ধার জন্য এক বস্তা চালের ব্যবস্থা করে সেটি তাঁর হাতে তুলে দেন। এখানেই শেষ নয়, বৃদ্ধাকে যেন নিরাপদে চালের বস্তাসহ বাড়িতে পৌঁছে দেওয়া হয়, সে জন্য কার্যালয়ের এক কর্মচারীকে সিএনজিতে তুলে দেওয়ার নির্দেশনাও দেন তিনি।
কিন্তু এরপর ঘটে এমন এক আবেগঘন মুহূর্ত, যা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।
চাল ও খাবার পেয়ে আবেগাপ্লুত হয়ে বৃদ্ধা হঠাৎ ইউএনও ফারজানা ইয়াছমিনকে জড়িয়ে ধরেন। কান্নাজড়িত কণ্ঠে বলতে থাকেন, “তুমি যেদিন শিবপুর থেকে চলে যাবা, সেদিন তোমার গাড়ির চারটি চাকা আমার বুকের ওপর দিয়ে নিয়ে যেও। তুমি চলে গেলে আমার আর বাঁচার ইচ্ছা নাই।”
বৃদ্ধার এই কথাগুলো হয়তো একজন অসহায় ও নিঃসঙ্গ মানুষের গভীর আবেগের বহিঃপ্রকাশ। তবে এর মধ্যে লুকিয়ে রয়েছে এক গভীর বাস্তবতা। সামান্য সহানুভূতি, একটু ভালোবাসা ও আন্তরিক আচরণের মাধ্যমে একজন মানুষ আরেকজন মানুষের কতটা আপন হয়ে উঠতে পারেন, ঘটনাটি তারই এক জীবন্ত উদাহরণ।
প্রশাসনের দক্ষতা, উন্নয়ন কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা রক্ষা কিংবা দাপ্তরিক সাফল্য একজন কর্মকর্তার কর্মজীবনের গুরুত্বপূর্ণ অংশ। তবে এসবের বাইরেও মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এবং অসহায় মানুষের আস্থা অর্জন করাই হতে পারে একজন কর্মকর্তার অন্যতম বড় সাফল্য।
জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা ওই বৃদ্ধার কাছে ফারজানা ইয়াছমিন হয়তো কেবল একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা নন; বরং তিনি হয়ে উঠেছেন আপনজনের মতো নির্ভরতার এক ঠিকানা, এক টুকরো নিরাপদ আশ্রয়।
একজন কর্মকর্তা একসময় বদলি হবেন, দায়িত্বের চেয়ার বদলাবে, পরিবর্তন হবে কর্মস্থল। কিন্তু মানুষের হৃদয়ে রেখে যাওয়া ভালোবাসা, মমতা ও মানবিকতার স্মৃতি কখনো সহজে মুছে যায় না।
ফারজানা ইয়াছমিনের মতো মানবিক কর্মকর্তাদের হাত ধরে প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হোক। প্রতিটি সরকারি দপ্তর হয়ে উঠুক অসহায় ও বিপন্ন মানুষের নিরাপদ আশ্রয়স্থল।
কারণ, রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তার মানবিকতা। আর একজন সরকারি কর্মকর্তার সবচেয়ে বড় পরিচয় শুধু তাঁর পদবি নয়, বরং তাঁর মানবিক হৃদয় ও মানুষের প্রতি দায়িত্ববোধ।
মানবিক এই উদ্যোগের জন্য ইউএনও ফারজানা ইয়াছমিনের প্রতি রইল অফুরন্ত দোয়া ও শুভকামনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

শিবপুরে ইউএনও ফারজানা ইয়াছমিনের মানবিক উদ্যোগ, দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত

আপডেট: ১২:৩২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬