শি রো না ম
সোনারগাঁয়ে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট: ০২:৪১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ১৮০১৪
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাহমুদুল হাসান শিমুল (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় এলাকায় আব্দুল কাদিরের বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে এসআই মোঃ ওয়াছেক মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার শিমুল কুমিল্লার তিতাস থানার মঙ্গলকান্দি রায়পুর গ্রামের মোঃ আমির হোসেনের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।















