সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১, ইয়াবা-হেরোইন উদ্ধার
- আপডেট: ০৬:২৫:১২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ১৮০০৭
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ২১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে সামারি ট্রায়ালের অভিযুক্ত ৩ জন হলেন—মো. মাসুদ (২৪), মো. বাবু (৪০) ও মোরতুজা (৩৫)। সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার হয়েছেন মোছা. সোহেল রানা (৪৫)।
মাদক মামলায় গ্রেপ্তার চারজন হলেন—সুজন (৩৩), মো. শাহাদৎ হোসেন (৩৫), আমিনুল ইসলাম (৩২) ও সুজন (২৮)। চুরি মামলায় গ্রেপ্তার হয়েছেন মো. অপু (২২) ও মো. আল আমিন (৩৭)। ছিনতাই মামলায় গ্রেপ্তার হয়েছেন মো. সামির মিয়া (৪০)।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।









