সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৪ আসামি গ্রেপ্তার
- আপডেট: ১১:৪০:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / ১৮০০৭
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে সামারি ট্রায়ালে অভিযুক্ত ১২ জন, সন্ত্রাসবিরোধী মামলার এক আসামি এবং সিআর ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সামারি ট্রায়ালে অভিযুক্তরা হলেন—মো. সেলিম (৫০), মো. জাহাঙ্গীর (৩৮), মো. রাজু (৩২), আলী হোসেন (৩০), আরাফাত হোসেন হিমেল (২২), মো. নাদিম (২৮), মো. আরিফ হোসেন (২৪), মো. শরিফ (৩৮), মোক্তার (৫৮), মো. রাজু মিয়া (৩৯), মো. বাবু (২৪) ও মো. মানছুর (২০)।
এ ছাড়া সন্ত্রাসবিরোধী মামলায় মন্ডল মো. মহি উদ্দিন সানি (৩২) এবং সিআর ওয়ারেন্টের ভিত্তিতে মো. শাওন (২৬) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।













