১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

অপরাধী যত ক্ষমতাশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না: আইজিপি

  • আপডেট: ০২:৫৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / ১৮০০৫
  • নারায়ণগঞ্জ প্রতিনিধি: অপরাধী যে মতের, বর্ণের, ধর্মের কিংবা যত ক্ষমতাশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেছেন, মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।
    সোমবার রাতে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
    আইজিপি বলেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সংকট কাটিয়ে পুলিশকে নতুন করে ঘুরে দাঁড় করানোর জন্য কাজ চলছে। পুলিশের সদস্যদের মনোবল বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি নাগরিকদেরও আইন মেনে চলতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করতে হবে।
    তিনি আরও বলেন, পাড়া-মহল্লায় তরুণদের মধ্যে মাদকাসক্তি বাড়ছে, যা বিভিন্ন অপরাধের অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিশোর গ্যাং দমনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে মাদক ও অপরাধের বিরুদ্ধে পুলিশ এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
    পূজামণ্ডপ পরিদর্শনকালে আইজিপির সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ সিআইডির পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. জাকির হোসেন, নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির এবং অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের প্রতিনিধিরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

অপরাধী যত ক্ষমতাশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না: আইজিপি

আপডেট: ০২:৫৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬