"সভাপতি কবির-সম্পাদক সোহেল"
সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
- আপডেট: ০৫:০০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ১৮০০৪
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ পুল প্রেস ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে সকল সদস্যের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
পরে নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেন।
নতুন কমিটিতে দৈনিক সংবাদের মো. কবির হোসেন সভাপতি, দৈনিক ভোরের আকাশের এস এম আমীর হোসেন কার্যকরী সভাপতি, দৈনিক যুগান্তরের ইমাম হাছান সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক নয়া দিগন্তের রিপন মাহমুদ আকাশ, এশিয়ান টিভির মো. ফারুক হোসেন ও প্রাইম টিভির মনিরুল ইসলাম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
দৈনিক দেশ রূপান্তরের মো. সোহেল রহমান সাধারণ সম্পাদক, দৈনিক বিজনেস বাংলাদেশের এস কে মাসুদ রানা, চ্যানেল এস টিভির মো. সাদ্দাম হোসেন মুন্না এবং দৈনিক বাংলার মো. লতিফ আহমেদ আকাশ যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এছাড়া দৈনিক সময়ের আলোর মো. রাশেদুল কবির অনু সাংগঠনিক সম্পাদক, প্রথম প্রহরের মো. আলা উদ্দিন অর্থ সম্পাদক, দৈনিক জনদর্পণের মো. আহসানুল হাবিব সোহাগ সমাজকল্যাণ সম্পাদক, আলোকিত শীতলক্ষ্যার মো. তোফাজ্জল হোসেন মায়া তথ্য ও যোগাযোগ সম্পাদক, দৈনিক জনবাণীর মো. নাজিম উদ্দিন নাদিম সাহিত্য সম্পাদক, স্বদেশ প্রতিদিনের ফাহিমা আক্তার রিয়া মহিলা সম্পাদিকা এবং দৈনিক সরেজমিন বার্তার এইচ এম আমজাদ দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন-দৈনিক শ্যামবাজার পত্রিকার আতিক আজিজ, টুরিজম টিভির খালেদ বিন ফিরুজ, ভোরের পাতার সেলিম আহাম্মেদ এবং দৈনিক রূপালী বাংলাদেশের মো. লিটন চৌধুরী।
নবগঠিত কমিটির সদস্যরা সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রেস ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তারা সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং সিদ্ধিরগঞ্জের স্থানীয় সংবাদমাধ্যমের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।









