০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবে‘র বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল

  • আপডেট: ০৩:৫৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০৩

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। বহিষ্কারের প্রায় তিন মাস পর তাকে আবারও স্বীয়-পদে বহাল করা হয়েছে।

রোববার,২৭ সেপ্টেম্বর যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য খায়রুল ইসলাম সজীবকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে।

এর আগে গত ২১ জুন খায়রুল ইসলাম সজীবকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবে‘র বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল

আপডেট: ০৩:৫৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬