সিদ্ধিরগঞ্জের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় এতিম শিক্ষার্থীদের নিয়ে দোয়া
- আপডেট: ০২:০৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০৫
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জননেতা আজহারুল ইসলাম মান্নানের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সিদ্ধিরগঞ্জে এতিম শিক্ষার্থীদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বাদ আছর সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নম্বর ওয়ার্ডের উত্তর আজিবপুর মাদরাসা এ দোয়ার আয়োজন করা হয়।
নুরুল কোরআন নূরানিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার প্রিন্সিপাল মাওলানা আলী মর্তুজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নুরুল কোরআন নূরানিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সভাপতি এবং সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি টি এইচ তোফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিপন সরকার, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্য সচিব সোহেল রহমান, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের যুগ্ন-আহ্বায়ক টিএইচ ফয়সাল, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, ৫নং ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক মো. হারুনুর রশিদ, সদস্য সচিব লৎফর রহমান জিমি, যুগ্ম আহবায়ক মনির হোসেন সাউদ, মো. কবির হোসেন মোড়ল, ৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাবেক আহবায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ন আহবায়ক মো. সবুজ, মো. রাজিব হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে মাদরাসার এতিম হাফেজ ও শিক্ষার্থীদের নিয়ে সংসদ সদস্য আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নানের আশু রোগমুক্তি, সুস্থতা এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।









