সিদ্ধিরগঞ্জে ১নং ওয়ার্ড কৃষকদলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া
- আপডেট: ০৮:৫৮:৩২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও আধুনিক বাংলাদেশের রুপকার এবং স্বনির্ভর বাংলাদেশের প্রথম স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন সিদ্ধিরগঞ্জ ১নং ওয়ার্ড কৃষকদলের উদ্যোগে, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) বাদ মাগরিব সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা এলাকায় এ দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া’সহ কবরবাসী সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও সকলের মঙ্গল কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানাধীন ১নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান ভুইয়ার সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্য সচিব মো: সোহেল রহমান, যুগ্ন আহবায়ক শেখ মোহাম্মদ শিপু, ১নং ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল মতিন রাজু, সিনিয়র সহ সভাপতি বিল্লাল হোসেন, সহ সভাপতি খন্দকার মানিক, সায়হান শরিফ, লিয়াকত উকিল, হাই পাটোয়ারী, শফিক, সিরাজ, ধর্ম বিষয়ক সম্পাদক সুজন, অর্থ বিষয়ক সম্পাদক সাহেন শাহ, সহ অর্থ বিষয়ক সম্পাদক মিজান, সহ সাংগঠনিক মিঠু। এছাড়াও উপস্থিত ছিলেন আকরাম, আবদুল জলিল, রিপন, আজাহার, শাহ জাহান, আব্দুর রবসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত সর্বস্তরের মানুষের মাঝে তবারক রান্না করা খাবার বিতরণ করা হয়।

















