Warning: opendir(/home/protidin/public_html/wp-content/mu-plugins): failed to open dir: Permission denied in /home/protidin/public_html/wp-includes/load.php on line 981
০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

শান্তিরক্ষা মিশনে কঙ্গো গেলেন বিমানবাহিনীর ১৯০ সদস্য

  • আপডেট: ০৫:৫৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮১০৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে বাংলাদেশ বিমানবাহিনীর ইউটিলিটি অ্যাভিয়েশন ইউনিটের ১৯০ জন সদস্য কঙ্গোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। এ কন্টিনজেন্টের নেতৃত্ব দিচ্ছেন এয়ার কমডোর মো. এনামুল করিম।

রবিবার (২৮ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়,এর আগে ২৪ সেপ্টেম্বর বিমানবাহিনী সদর দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান শান্তিরক্ষীদের পেশাদারত্ব, শৃঙ্খলা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের শৃঙ্খলা, সততা,পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমানবাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান এবং ধর্মীয় মূল্যবোধ ও অনুশাসন মেনে চলতে বিশেষ গুরুত্বারোপ করেন।

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান স্বাস্থ্যরক্ষা এবং রোগ বিস্তার রোধের জন্য বাংলাদেশ সরকারের নির্দেশিকা অনুসরণের পাশাপাশি ডব্লিউএইসও এবং জাতিসংঘ নির্ধারিত সব মেডিকেল প্রটোকল যথাযথভাবে পালন করার নির্দেশনা প্রদান করেন। মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি।

এরই ধারাবাহিকতায়, আজ কঙ্গোতে অবস্থানরত কন্টিনজেন্টটি নতুন কন্টিনজেন্ট দ্বারা প্রতিস্থাপনের অংশ হিসেবে বিমানবাহিনীর ১৯০ জন সদস্য জাতিসংঘের ভাড়াকৃত একটি বিমানে কঙ্গোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

আইএসপিআর আরও জানায়, কঙ্গোতে বিবাদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারত্ব এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে সে দেশের সরকার এবং আপামর জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তাদের অর্জিত এ সুনাম ও সাফল্য অক্ষুণ্ন রেখে শান্তিরক্ষীরা ভবিষ্যৎ দিনগুলোতে যেন আরও উৎকর্ষ অর্জন করতে পারেন, এ কামনা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক মোনাজাতের আয়োজন করা হয়।

এসময় সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান এবং বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের বিদায় জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

শান্তিরক্ষা মিশনে কঙ্গো গেলেন বিমানবাহিনীর ১৯০ সদস্য

আপডেট: ০৫:৫৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫