Warning: opendir(/home/protidin/public_html/wp-content/mu-plugins): failed to open dir: Permission denied in /home/protidin/public_html/wp-includes/load.php on line 981
০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

নড়াইলের সাবেক এমপি কবিরুল হক মুক্তি গ্রেফতার

  • আপডেট: ০৯:৫৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮১০৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর নিকেতন থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে এখনও জানায়নি পুলিশ।

কবিরুল হক মুক্তি ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

৫ আগস্ট ২০২৪ সালে আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে কবিরুল হক সংসদ সদস্য পদ হারান।

তার বিরুদ্ধে বিস্ফোরকসহ আরও বেশ কয়েকটি আইনে মামলা রয়েছে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নড়াইলের সাবেক এমপি কবিরুল হক মুক্তি গ্রেফতার

আপডেট: ০৯:৫৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫