Warning: opendir(/home/protidin/public_html/wp-content/mu-plugins): failed to open dir: Permission denied in /home/protidin/public_html/wp-includes/load.php on line 981
০২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

সোহাগ পরিবহনের কাউন্টারে হামলার মূল আসামিসহ দুজন গ্রেফতার

  • আপডেট: ০৬:৪৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮১২১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার মূল আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃতরা হলেন-বিল্লাল তালুকদার ও বাপ্পি।

তারা দুইজন যথাক্রমে এই ঘটনায় করা মামলার ১ ও ৩ নম্বর আসামি।

শনিবার (৬ সেপ্টম্বর) রাজধানীর হাতিরঝিল থানাধীন আমবাগান এলাকা থেকে বিল্লাল তালুকদার ও কেরানীগঞ্জ থানাধীন মডেল টাউন এলাকা থেকে বাপ্পিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান। এরআগে গত ৩ সেপ্টেম্বর রাত ১১টার দিকে মালিবাগ ডিআইটি রোডে সোহাগ পরিবহনের দুটি কাউন্টারে ৩০-৩৫ জন লোক দলবদ্ধ হয়ে চাপাতি,রামদা,কিরিচ ইত্যাদি নিয়ে হামলা চালায়। এ ঘটনায় সোহাগ পরিবহনের সিকিউরিটি অফিসার বাদী হয়ে গত ৪ সেপ্টেম্বর ১৬ জনের নাম উল্লেখ করে এবং ১৫-২০ জন অজ্ঞাতনামাকে আসামি করে রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরও জানান,ঘটনাটির পর র‍্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চিহ্নিত আসামিদের গ্রেফতার কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার এজাহারনামীয় ১ নম্বর আসামি বিল্লাল তালুকদার ও ৩ নম্বর আসামি বাপ্পিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের রমনা থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সোহাগ পরিবহনের কাউন্টারে হামলার মূল আসামিসহ দুজন গ্রেফতার

আপডেট: ০৬:৪৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫