০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

২০ টাকার টোল নিয়ে বিরোধ, প্রাণ গেল চোখ হারানো জুলাই যোদ্ধা বারেকের, আটক ১

  • আপডেট: ০৪:৫০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৮

পলাশ পাল, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মদনে মাত্র ২০ টাকা টোল আদায়কে কেন্দ্র করে বিরোধের জেরে আব্দুল বারেক (৭০) নামে এক জুলাই যোদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মদন-কেন্দুয়া সড়কের চানগাঁও ইউনিয়নের চকপাড়া মোড়লবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারী আতিকুল ইসলাম (১৯) কে আটক করেছে পুলিশ।

নিহত বারেক চকপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে তিনি একটি চোখ হারিয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে চিকিৎসা শেষে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন বারেক। পথে টোল আদায়কারী আতিকুল ওই অটোরিকশা থেকে ২০ টাকা টোল দাবি করেন। টাকা পরিশোধ ও ফেরত দেওয়াকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মারামারি হয়। এতে বারেক আহত হয়ে মাটিতে পড়ে যান।

পরে তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মদন থানার ওসি সালাউদ্দিন করিম জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিহতের ছেলে শফিকুল তাঁর বাবার মৃত্যুর ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এদিকে, পৌরসভার টোল আদায়ের নির্ধারিত স্থান ও সীমানা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পৌরসভার সীমানার বাইরেও টোল আদায় করা হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও টোল আদায়ের বৈধতা যাচাইয়ের দাবি জানিয়েছেন তাঁরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

২০ টাকার টোল নিয়ে বিরোধ, প্রাণ গেল চোখ হারানো জুলাই যোদ্ধা বারেকের, আটক ১

আপডেট: ০৪:৫০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬