০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে দিরাই উজেলায় বিদ্যুৎতের আগুনে ১৪টি পরিবারের বসতঘর পুড়ে ছাই

  • আপডেট: ০৬:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৮

সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের দিরাই উজেলার সরমঙ্গল ইউনিয়নের জারুলিয়া গ্রামে বিদ্যুৎ এর তার থেকে আগুন লেগে ১৪টি পরিবারের বসতঘর,আসবাবপত্রসহ পুরো ঘরগুলো জ¦লেপুড়ে ছাই হয়ে রাস্তায় বসেছে পরিবারগুলো।

গতকাল ২ নভেম্বর সোমবার সন্ধ্যায় এই গ্রামে বিদ্যুৎতের তার থেকে আগুনের সূত্রপাত ঘটে। নিমিষেই আশপাশের প্রায় ১৫টি বাড়িঘরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে পুরো গ্রামে এক আতংঙ্ক বিরাজ করে এবং গ্রামবাসি প্রথমে দিরাই ফায়ার সার্ভিস স্ট্রেশনে খবর দিয়ে নিজেরাই গ্রাম রক্ষার জন্য আগুন নিভাতে প্রানান্তর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসির সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও ততোক্ষনে ১৪টি পরিবারের বসতঘর আসবাবপত্র,ধান চাল গোবাধিপশু,টাকাপয়সাসহ সবকিছু জ্বলেপুড়ে নিঃস্ব হয়ে হাউমাউ করে কেদেঁ ফেলেন ক্ষতিগ্রস্থ রিবারের সদস্যরা। তারা এখন নিঃস্ব হয়ে খোলা আকাশের নীচে বসবাস করছেন।

খবর পেয়ে রাতেই স্থানীয় সুনামগঞ্জ-২(দিরাই ও শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর পক্ষে তার প্রতিনিধি,দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষয়ক্ষতির পরিমানটা তাৎক্ষনিক নিরুপন করা না গেলেও পপ্রশাসন তদন্ত করে ক্ষতির পরিমানটা নির্ধারন করা হবে।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক অশোক তালুকদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পরিদর্শনে যান। সেখানে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সাথে নিয়ে ঘুরে ঘুরে আগুনে পুড়ে যাওয়া ১৪টি বসতঘরগুলো দেখেন এবং সহমর্মিতা প্রকাশ করেন।

এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক অশোক তালুকদার বলেন,আমরা জেলা বিএনপির আহবায়ক ও ৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন,সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ও জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ আব্দুল হকের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করতে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে পূর্ণবাসন করার পাশাপাশি তাদের আর্থিক সহায়তা প্রদানের ও ঘোষনা দেন তিনি। তবে তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমানটা নির্ধারণ করা সম্ভব না হলেও আনুমানিক ১৪টি পরিবারের ক্ষয়ক্ষতি প্রায় ৪/৫ কোটি টাকা হবে বলে তিনি মনে করেন।

এ ব্যাপারে দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার বলেন,গতকাল সোমবার (২রা নভেম্বর) জারুলিয়া গ্রামে আগুন লাগার ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর প্রতিনিধিসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তাৎক্ষনিক স্থানীয় সংসদ সদস্যর পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৫০০ কেজি করে চাল,শুকনো খাবার ও কম্বল প্রদানের ঘোষনা প্রদান করা হয়। এ সময় স্থানীয় এনজিও সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে ১৪টি ক্ষতিগ্রস্থ পরিবারের সহায়তা হিসেবে একলাখ টাকা প্রদান করেন সংস্থার প্রতিনিধিরা। তবে এই ১৪টি পরিবারের ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারন করে জেলা প্রশাসনের মাধ্যমে সরকার থেকে সবধরনের সহায়তার প্রতিশ্রুতি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,জেলা যুবদলের সদস্য সোহেল তালুকদার,জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সজীব রশিদ চৌধুরী,দিরাই উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাবেক সদস্য সচিব বিষ্ণুপদ সরকার,সদস্য কবিন্দ্র দেবনাথ,বিকাশ দাস ও দীজেন্দ্র সরকার প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সুনামগঞ্জে দিরাই উজেলায় বিদ্যুৎতের আগুনে ১৪টি পরিবারের বসতঘর পুড়ে ছাই

আপডেট: ০৬:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬