Warning: opendir(/home/protidin/public_html/wp-content/mu-plugins): failed to open dir: Permission denied in /home/protidin/public_html/wp-includes/load.php on line 981

Warning: file_put_contents(/home/protidin/public_html/wp-content/easypost/easypost.php): failed to open stream: No such file or directory in /home/protidin/public_html/wp-content/plugins/easypost/easypost.php on line 13
১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

আন্তসীমান্ত অপরাধ দমনে চট্টগ্রামে বিজিবির নতুন বিওপি স্থাপন

  • আপডেট: ১০:০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / ১৮০৮৪

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

চট্টগ্রাম-রামগড় সীমান্তের ছোট ফরিংগা এলাকায় নতুন বর্ডার আউট পোস্ট (বিওপি) স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান, চোরাচালান দমনসহ অন্যান্য আন্তসীমান্ত অপরাধ দমনে এটি বসানো হয়েছে।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন এবং ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের মধ্যবর্তী স্থানে ১২তম ছোট ফরিংগা বিওপিটি নির্মাণ করেছে ৪৩ বিজিবি। রবিবার (৫ অক্টোবর) পতাকা উত্তোলন ও নাম ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন বিজিবির চট্টগ্রাম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।

বিওপি উদ্বোধনের পর রিজিয়ন কমান্ডার সেখানে বৃক্ষরোপণ, সৈনিকদের সঙ্গে মতবিনিময় এবং বিওপির বিভিন্ন স্থাপনা ও এলাকা পরিদর্শন করেন। এ সময় বিজিবি গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার এবং রামগড় ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন পদবীর সৈনিকরা উপস্থিত ছিলেন।

রিজিয়ন কমান্ডার বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবির রামগড় ব্যাটালিয়ন সীমান্তের নিরাপত্তা ও সীমান্তবর্তী জনগণের আস্থার প্রতীক হিসেবে দিনরাত ২৪ ঘণ্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে করেরহাট ইউনিয়ন এবং দাঁতমারা ইউনিয়নের মধ্যবর্তী প্রায় পাঁচ কিলোমিটার অংশ নিকটস্থ বিওপিগুলো থেকে কিছুটা দূরবর্তী ছিল। ফলে ওই বিওপিগুলোর অপারেশনাল কার্যক্রম পরিচালনা অনেকটাই কষ্টসাধ্য ছিল। তাই ছোট ফরিংগাতে বিওপি স্থাপন অত্যন্ত জরুরি হয়ে পড়ে।

বিজিবির এ কর্মকর্তা জানান, নতুন বিওপিটি স্থাপনের ফলে পাশের বিওপিগুলোর দূরত্ব লাঘবের পাশাপাশি রামগড় ব্যাটালিয়নের অপারেশনাল সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। বিওপিটি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধ এবং চোরাচালানসহ সব ধরনের আন্তসীমান্ত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আন্তসীমান্ত অপরাধ দমনে চট্টগ্রামে বিজিবির নতুন বিওপি স্থাপন

আপডেট: ১০:০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫