সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলাসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮
- আপডেট: ০৯:৩৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / ১৮০০৩
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলা, সামারি ট্রায়াল, সিআর ওয়ারেন্ট ও মাদকবিরোধী অভিযানে ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে।
সোমবার (৯ নভেম্বর) থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
তাদের মধ্যে, সন্ত্রাসবিরোধী মামলায় ১জন, সামারি ট্রায়ালে ৩জন, সিআর ওয়ারেন্টভুক্ত ১জন এবং ৫০ পিস ইয়াবাসহ ৩জন মাদক কারবারি রয়েছেন।
গ্রেপ্তাররা হলেন— সন্ত্রাসবিরোধী মামলার আসামি মোঃ রাব্বি চৌধুরী (২০)। সামারি ট্রায়ালে অভিযুক্ত রাসেল হোসেন রিয়াদ (৩৯), মোঃ সজীব (২৩) ও মোঃ ফারদিন হাসান (২৭)। সিআর ওয়ারেন্টভুক্ত কামরুজ্জামান জুয়েল (৩৬)। মাদক মামলায় গ্রেপ্তাররা হলেন মোঃ আবু বক্কর সিদ্দিক (২৬), মোঃ আল আমিন (৩৮) ও জিহাদ (২৭)।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে থানা পুলিশের একটি দল সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

















