১০:১৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বৈদ্যুতিক তার চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা, লাশ নিয়ে মহাসড়ক অবরোধ

  • আপডেট: ০৮:৩২:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / ১৮০১০

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চুরির অপবাদ দিয়ে ফারুক হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার দশ দিন পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফারুক হোসেন ললাটি এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
এ ঘটনায় স্বজন ও এলাকাবাসী অপরাধীদের ফাঁসির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।
সোমবার, ৯ অক্টোবর দুপুরে কাঁচপুরের ললাটি এলাকায় মহাসড়ক অবরোধ করা হলে সাময়িকভাবে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু বিচারের আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর বিকেলে ললাটি এলাকার আমিনুল ভেন্ডার ও তার ভাগিনা অমিত হাসানসহ কয়েকজন ফারুক হোসেনকে নিজ বাড়ি থেকে ডেকে জনতা বাজার এলাকায় নিয়ে যান। সেখানে আমিনুল ভেন্ডারের বাড়ির বৈদ্যুতিক তার চুরির অভিযোগ এনে একটি স্থানে তাকে আটকে রাখা হয়।
একপর্যায়ে কোনো ধরনের প্রমাণ ছাড়াই চুরির অপবাদ দিয়ে জনসম্মুখে তার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। এলোপাতাড়ি মারধরে ফারুক গুরুতর আহত হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর গত শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মারধরের ঘটনায় আগেই মামলা হয়েছিল। পুলিশ এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। ফারুকের মৃত্যুর পর মামলাটিকে হত্যা মামলায় রূপান্তর করার প্রক্রিয়া চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বৈদ্যুতিক তার চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা, লাশ নিয়ে মহাসড়ক অবরোধ

আপডেট: ০৮:৩২:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬