১০:১৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে রাস্তার বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, একই পরিবারের ৩ জন গ্রেপ্তার

  • আপডেট: ০৬:৪৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ১৮০১৭

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে নাইম খাঁন (৫৯) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী একটি পরিবারের বিরুদ্ধে। নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের মারধরে গুরুতর আহত হয়ে হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের মেয়ের দায়ের করা হত্যা মামলায় একই পরিবারের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
এর আগে শনিবার (৭ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের উত্তর শিমরাইল এলাকার ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত নাইম খাঁন ওই এলাকার মৃত গফুর খাঁনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চলাচলের রাস্তা নিয়ে নাইম খাঁনের পরিবারের সঙ্গে প্রতিবেশী মো. হোসেন (৫০) ও তাঁর পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও কোনো সমাধান হয়নি। অভিযোগ রয়েছে, ঘটনার দিন সকালে প্রতিপক্ষের লোকজন চলাচলের রাস্তার ওপর জোরপূর্বক টিনের বেড়া নির্মাণ করেন। এ নিয়ে নাইম খাঁনের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, দুপুরে জোহরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের বাড়ির সামনে পৌঁছালে তাঁকে গালিগালাজ করা হয়। এর প্রতিবাদ করায় অভিযুক্তরা তাঁকে কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মেয়ে মোছা. হিরা আক্তার বাদী হয়ে মো. হোসেন, তাঁর ছেলে মো. ইকবাল হোসেন (২৫) ও স্ত্রী মায়া আক্তারকে (৪৪) আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ৭ নভেম্বর দায়ের করা মামলাটির নম্বর ১২। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, মামলা দায়েরের পর রাতেই এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও অভিযুক্তদের প্রত্যেকের ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জে রাস্তার বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, একই পরিবারের ৩ জন গ্রেপ্তার

আপডেট: ০৬:৪৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬