০৭:১০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সাংবাদিক সম্মেলনে ১৯ ব্যবসায়ীর অভিযোগ চাঁদা না পেয়ে জমি দখলের চেষ্টা হামলা ভাঙচুর

  • আপডেট: ০৭:০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • / ১৮০০১

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৯ ব্যবসায়ীর কিনা জমি দখল ও ৩ কোটি টাকা চাঁদার দাবিতে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে আতাউর রহমান সরকার গংদের বিরুদ্ধে। এ ঘটনার বিচার চেয়ে বুধবার (২১ অক্টোবর) দুপুরে মধ্য সানারপাড় সোনামিয়া মার্কেট এলাকায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। হামলা ভাঙচুরের ঘটনায় গত মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে শাহজাহান বাচ্চু বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সংবাদ সম্মেলনে শাহজাহান বাচ্চু বলেন, মধ্য সানারপাড় সোনামিয়া মার্কেট এলাকায় ৭৫ শতাংশ জমি বিগত তিন বছর আগে আমরা ১৯ জন ব্যবসায়ী ক্রয় করে সীমানা প্রাচীর নির্মাণ করি। দীর্ঘদিন ধরে একটি চক্র উক্ত জমিটি ওয়ারিশসূত্রে দাবি করে দখলের পাঁয়তারা চালিয়ে আসছিল। আমরা বাধা দিলে অভিযুক্তরা তিন কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় গত রোববার আতাউর রহমান সরকারসহ অভিযুক্তরা উক্ত জমিতে গিয়ে দখলের উদ্দেশ্যে নিজেদের নামের সাইনবোর্ড লাগায়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ভুয়া ও জাল দলিলের মাধ্যমে এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের ম্যানেজ করে জমির মালিকদের লাগানো সাইনবোর্ড ভেঙে অভিযুক্তরা ১৮ অক্টোবর রাত ১২ টায় চোরেরমত তাদের গোল্ডেন সিটি কমপেক্সের সাইনবোর্ড লাগিয়ে দেয়। ফলে আদালতে করা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ না করার জন্য থানা পুলিশের হস্তক্ষেপ চান বাদী।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধে হামলার ঘটনায় অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সাংবাদিক সম্মেলনে ১৯ ব্যবসায়ীর অভিযোগ চাঁদা না পেয়ে জমি দখলের চেষ্টা হামলা ভাঙচুর

আপডেট: ০৭:০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬